×

জাতীয়

ঘূর্ণিঝড় রেমাল

ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০১:৩৩ পিএম

ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটের মোট ১০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৭ মে) মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে সোমবার দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাই ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট।

আবহাওয়ার কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইনের কুনমিং এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুরের ফ্লাইট নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়।

ঢাকা থেকে চট্টগ্রামগামী নভোএয়ারের একটি ফ্লাইট দুই ঘণ্টা উড়ে অবতরণে ব্যর্থ হয়ে আবার ঢাকায় ফিরে আসে।

চট্টগ্রামের বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় এয়ার অ্যারাবিয়ার শাহজাহ থেকে চট্টগ্রাম, সালাম এয়ারের মাস্কাট থেকে চট্টগ্রাম ও ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে চট্টগ্রাম ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App