×

জাতীয়

রেমালের তাণ্ডব: এবারো বুক চিতিয়ে দাঁড়াল সুন্দরবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০১:২৩ পিএম

রেমালের তাণ্ডব: এবারো বুক চিতিয়ে দাঁড়াল সুন্দরবন

ছবি: সংগৃহীত

প্রতিবারই ঝড়ের সামনে বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। এবারো তাই করেছে, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনা অঞ্চলকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাতে সাতক্ষীরা উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল এ ঘূর্ণিঝড়টি। মধ্যরাতে এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭২ কিলোমিটার। 

মাঝরাতে জেলাজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের কবলে অনেক গাছপালা উপড়ে গেছে। জোয়ারে ভেসে গেছে মাছের ঘের। তবে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে সুন্দরবন। বিশেষ করে ঝড়ের সময় বাতাসের গতিবেগ অনেক কমিয়ে এনেছে সুন্দরবন।

সুলতান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ঘূর্ণিঝড় রেমাল রাতে সাতক্ষীরা উপকূলে তাণ্ডব চালিয়েছে। অনেক গাছ উপড়ে গেছে। এছাড়া এখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। এছাড়া জোয়ারের পানি এখনও নামেনি। বৃষ্টিতে বেড়িবাঁধের মাটি নরম হয়ে গেছে। পানি এখনও কমছে না। এতে অনেক এলাকায় বেড়িবাঁধে ফাটল দেখা দিতে পারে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে জেলা অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি যখন মাঝ রাতে আঘাত হানে তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭২ কিলোমিটার। জেলায় এখন পর্যন্ত ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে ১২০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় আইলা ও ২০০৭ সালে ২৬০ কিলোমিটার গতির ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে বুক পেতে দিয়েছিল এই সুন্দরবন।


টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App