×

জাতীয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ১০:২৮ পিএম

পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পান। পানচাষীদের দিনরাত পরিশ্রমের ফলে তাদের ভাগ্যোন্নয়ন হয়েছে। মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি। রাজশাহীর মিষ্টি পান আজ বিশ্বে সমাদৃত। আর এই স্বীকৃতিই বলে দেয়, সরকার পল্লী মানুষের জীবিকায়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উর্বর মাটির এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের সবাইকে সমবায়ভিত্তিক কৃষির উপর জোর দিতে হবে। এতে করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আমরা। 

আরো পড়ুন: সুষম অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত মাইগ্রেশন ঠেকানো সম্ভব না

শনিবার (১৮ মে) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে ওয়াদুদ দারা বলেন, বাংলাদেশের চরাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমাদের কৃষি উদ্যোক্তা হতে হবে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রচুর ফসল ফলাতে গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) আ. গাফফার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ ও প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App