×

জাতীয়

বুড়িমারী এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৭:৫১ এএম

বুড়িমারী এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশন এলাকায় বৃহস্পতিবার (৯ মে) ভোরে বুড়িমারী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট-ঢাকা রুটে চলাচল করে। ভোরে ট্রেনটি মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। 

এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ট্রেনটি উদ্ধারে রেলওয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। 

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম গণমাধ্যমকে জানান, ঈশ্বরদীর মুলাডুলিতে বুড়িমারী এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাকাল স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App