×

জাতীয়

সেনাবাহিনীর অভিযান

রুমায় গোলাগুলিতে ১ কেএনএ সন্ত্রাসী নিহত, অস্ত্রশস্ত্র গুলি বিস্ফোরক উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৯:২৭ পিএম

রুমায় গোলাগুলিতে ১ কেএনএ সন্ত্রাসী নিহত, অস্ত্রশস্ত্র গুলি বিস্ফোরক উদ্ধার

রুমায় গোলাগুলিতে ১ কেএনএ সন্ত্রাসী নিহত, অস্ত্রশস্ত্র গুলি বিস্ফোরক উদ্ধার

বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় সেনাবাহিনীর বিশেষ তল্লাশি অভিযান চলার সময় গতকাল মঙ্গলবার কেএনএর এক সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫টি বি টাইপ টহল দলের সমন্বয়ে গতকাল ভোর ৫টায় রুমা উপজেলার দার্জিলিং পাড়া এলাকা ঘেরাও করে এ অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে কেএনএর একজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

পরবর্তীতে তল্লাশি অভিযান চালিয়ে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও তিনটি একে-২২ রাইফেল, একটি শটগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App