×

জাতীয়

ব্রাজিল থেকে পশু আমদানি করতে চায় সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পিএম

ব্রাজিল থেকে পশু আমদানি করতে চায় সরকার

ছবি: ভোরের কাগজ

কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাজিল থেকে বাংলাদেশ পশু আমদানি করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রবিবার (৭ এপ্রিল) ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্বল্পমূল্যে মাংসজাত পণ্য বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহী ব্রাজিল। তবে মাংসজাত পণ্য নয় বরং ব্রাজিল থেকে পশু আমদানির প্রস্তাব দেয়া হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরাকে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, মূলত কোরবানির ঈদকে সামনে রেখেই ব্রাজিল থেকে এসব পশু আমদানি করা হবে।

এছাড়া তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় দুদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App