×

জাতীয়

গভীর রাতে বাঁচার আকুতি জানিয়ে মুশতাক-তিশার ভিডিও বার্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম

গভীর রাতে বাঁচার আকুতি জানিয়ে মুশতাক-তিশার ভিডিও বার্তা

আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম (তিশা) দম্পতি গভীর রাতে এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন। গতকাল সোমবার রাত ১টা ৩০ মিনিটে এক ভিডিও বার্তায় তারা এই আকুতি জানান। যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন। 

ভিডিও বার্তায় মুশতাক-তিশা দম্পতি বলেন, এই দেশে কি আমাদের বাঁচার অধিকার নেই? আজ এক লোক প্রকাশ্যে গণমাধ্যমে এসে আমাদের দুজনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। আমরা শঙ্কিত। আমরা বাঁচতে চাই। নিরাপত্তা চাই। বইমেলায় যেতে চাই। আর এই হুমকি দেয়া ব্যক্তিকে গ্রেপ্তার দেখতে চাই।

মুশতাক আরো বলেন, শনিবার রাতে শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে আমরা জিডি করেছি। এরইমধ্যে নতুন করে একটি ভিডিও আমাদের নজরে আসে যেখানে আমাকে ও আমার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। আমি তার বিচার চাই। সেই সঙ্গে জীবনের নিরাপত্তা চাই। আমরা শরীয়া মোতাবেক বিয়ে করেছি। কোন অন্যায় করিনি।

একই বিষয়ে সিনথিয়া ইসলাম তিশা বলেন, আমি একজন নারী, একজন মানুষ। আমার কী অপরাধ? আমার বাঁচার অধিকার নেই? প্রকাশ্যে এভাবে কেন হুমকি দেবে। আমরা শরীয়া মোতাবেক বিয়ে করেছি।

উল্লেখ্য, অসম বয়সের প্রেমের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। এরপর বইমেলায় নিজেদের নিয়ে দুটো বই প্রকাশ পেলে তারা আবারো আলোচনায় আসেন। 

এরপর গত শুক্রবার বইমেলায় মিজান পাবলিশার্স স্টলে আসলে কিছু ছেলে স্লোগানে স্লোগানে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকলে মেলায় থাকা আনসার সদস্যদের নিরাপত্তায় মেলা প্রাঙ্গণ ত্যাগ করেন এই দম্পতি। এর পর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে শাহবাগ থানায় জিডি করেন এই দম্পতি। এরইমধ্যে আবারো হত্যার হুমকি দেয়া এক ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শঙ্কিত হয়ে পড়েন এই দম্পতি। তবে এমন হুমকি উপেক্ষা করে আবারও বইমেলায় যাবার ঘোষণা দিয়েছেন আলোচিত এই দম্পতি।

এ বিষয়ে ডিবির প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, হত্যার হুমকির বিষয়টি ডিবি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খন্দকার মুশতাকের অভিযোগটি তদন্তের জন্য ডিবি সাইবার বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা বিষয়টির তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App