×

জাতীয়

ইউএইচসি ও এসডিজি অর্জনে অগ্রাধিকার ভিত্তিতে ৫ কর্মকৌশলের পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম

ইউএইচসি ও এসডিজি অর্জনে অগ্রাধিকার ভিত্তিতে ৫ কর্মকৌশলের পরামর্শ

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউএইচসি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করতে অগ্রাধিকার ভিত্তিতে ৫টি কর্মকৌশলের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে ৫ কর্মকৌশলের উপর জোর দেয়ার কথা বলা হয়েছে সেগুলো হলো- মহামারীর সংক্রমণ ও ক্রমবর্ধমান অসংক্রামক রোগের বোঝা; জনসংখ্যা অনুপাতে নগরের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ঘাটতি; চিকিৎসা পেতে ব্যক্তি পর্যায়ের ক্রমাগত ব্যয় (আউট অব পকেট এক্সপেন্ডিচার) বৃদ্ধি; জনস্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা মোকাবেলায় সক্ষমতা অর্জনের প্রস্তুতি; জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জনসম্পৃক্ততা।

গবেষণা সংস্থা পিপিআরসি (পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার) আয়োজিত এক পাবলিক ডায়ালগ অনুষ্ঠানে এই ৫ কৌশলের কথা জানানো হয়। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিরডাপ মিলনায়তনে এই ডায়লগ অনুষ্ঠিত হয়। দেশে মানসম্মত ও ব্যয়সাধ্য ইউএইচসি অর্জন ত্বরান্বিত করার লক্ষে স্বাস্থ্য খাতের নানা স্টেকহোল্ডারদের উপস্থিতিতে ‘ইউএইচসি ফোরাম’ শিরোনামের প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্ল্যাটফর্মের আহ্বায়ক ও পিপিআরসির চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান অনুষ্ঠানে একটি ধারণা পত্র উপস্থাপন করেন। 

আরো পড়ুন: আসছে বিশ্ব ভালোবাসা দিবস-বসন্তবরণ, ফুলের দাম নাগালের বাইরে

সেখানে নতুন ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি নির্ধারিত ৫টি কৌশল কীভাবে অর্জন করা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ফয়েজ, পথিকৃৎ ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের উপদেষ্টা অধ্যাপক ডা. লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ ও অধ্যাপক ড. রুমানা হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়, পাবলিক হেলথ এসোসিয়েশন সভাপতি ডা. আবু জামিল ফয়সাল, সিএমইডি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক খন্দকার এ. মামুন।

ড. জিল্লুর রহমান তিনটি অগ্রাধিকার কর্ম পরিকল্পনা তুলে ধরেন। সেগুলো হলো- ইউএইচসি অর্জনে বাস্তব অগ্রগতি পর্যালোচনা; স্বাস্থ্য সংক্রান্ত সংস্কার কর্মসূচীতে গতি ও বেগ আনার জন্য রাজনৈতিক বুদ্ধিমত্তা দীপ্ত কৌশল প্রণয়ন ও নীতি নির্ধারকদের সাথে ফলপ্রসূ মত বিনিময়; স্বাস্থ্যসম্মত জীবন প্রণালী ও স্বাস্থ্য স্বাক্ষরতা বিস্তারে সর্বস্তরের জনসাধারণ বিশেষ করে তৃণমূল মফস্বল, স্কুল পর্যায়ে কার্যকর সামাজিক আন্দোলন। আসন্ন রমজানের আগেই স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে মত বিনিময়ের জোরালো প্রচেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিতাকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

পিতাকে পিটিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

অভিযানে মিলল ২৬ বস্তা সরকারি চাল, জড়িতদের খুঁজছে প্রশাসন

অভিযানে মিলল ২৬ বস্তা সরকারি চাল, জড়িতদের খুঁজছে প্রশাসন

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, ২৬ কোটি টাকার ফসলের ক্ষতি

ভোলা টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, ২৬ কোটি টাকার ফসলের ক্ষতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App