×

জাতীয়

আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল প্রকল্প

আজ থেকে বিমানবন্দর রোডে যানজটের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ এএম

আজ থেকে বিমানবন্দর রোডে যানজটের শঙ্কা

বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের কাজের জন্য আজ সোমবার (২৯ জানুয়ারি) রাতে থেকে এয়ারপোর্ট রোডে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ওই সড়কে চলাচলকারী যানবাহনকে সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

রবিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় সোমবার রাত ১০টা থেকে পরিষেবা লাইন স্থানান্তরের কাজ শুরু হবে।

এ অবস্থায়, লাইন স্থানান্তরের কাজ চলাকালে এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির আশঙ্কা আছে। এ রুটে চলাচলকারী জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন।

উল্লেখ্য, ৩১ দশমিক ২৪ কিলোমিটার রেললাইনের দুটি অংশ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর (বিমানবন্দর রুট) পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশ যাবে মাটির নিচ দিয়ে এবং নতুন বাজার থেকে পূর্বাচল (পূর্বাচল রুট) পর্যন্ত প্রায় ১১ দশমিক ৩৬ কিলোমিটার যাবে মাটির উপর দিয়ে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App