×

জাতীয়

মুক্তি পেলেন ১২দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম

মুক্তি পেলেন ১২দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা

ছবি: ভোরের কাগজ

কারামুক্ত হয়েছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত রবিবার তিনি হাইকোর্ট থেকে জামিন পান। মুক্তির প্রয়োজনীয় কাগজপত্র বিলম্বে আসায় তিনি এই কয়েকদিন মুক্তি পাননি। আজকেও দীর্ঘ ছয়ঘন্টা কারাগারের গেটে বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সৈয়দ এহসানুল হুদা। জেলগেটে জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১২ দলীয় জোট নেতারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে গোয়েন্দা পুলিশ আটক করে ১২ দলীয় জোটের এই সমন্বয়ককে। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App