×

জাতীয়

ঢাকায় প্রবেশ-প্রস্থান ঠেকাতে ডিএমপির কড়াকড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০২:৪১ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়া ঠেকাতে আরও কঠোর হবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (১৭ মে) থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়া পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে ডিএমপি বলেছে, কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে পারবেন না।

তবে আগের মতোই জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী ভোরের কাগজকে বলেন, মহামারি করোনা ভাইরাস রোধকল্পে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোন ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা বা্ইরে যেতে পারবেন না।

তিনি আরো বলেন, সামনেই ঈদ, এ সময় মানুষের মধ্যে গ্রামের বাড়ি যাওয়ার প্রবনতা দেখা যাচ্ছে। আর এ ধরনের প্রবণতা করোনা পরিস্থিতিকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলবে। এরই ধারাবাহিকতায় ডিএমপি থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App