×

জাতীয়

করোনা: ছাদ থেকে লাফ দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২০, ১২:০৫ পিএম

করোনা: ছাদ থেকে লাফ দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজধানীতে করোনা হয়েছে সন্দেহে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে পুলিশ কনস্টেবল। তোফাজ্জল হোসেন নামে এই কনস্টেবল সোমবার (৪ মে) সকালে আত্মহত্যা করেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

সোমবার (৪ মে) সকাল পৌণে ৮ টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। তিনি বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App