×

জাতীয়

সাবধানতা ছাড়া কোনো উপায় নেই: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ১০:৩২ এএম

সাবধানতা ছাড়া কোনো উপায় নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বলেছেন, সাবধানতা ছাড়া আমাদের কোন উপায় নেই, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। রবিবার ( ১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আরো বলেছেন, পহেলা বৈশাখে জনসমাগম নয়। পারিবারিকভাবে উদযাপন করবেন পহেলা বৈশাখ। তিনি বলেছেন, সাবধানতা ছাড়া আমাদের কোন উপায় নেই। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। অদৃশ্য শক্তির মত করোনা ভাইরাস আমাদের ভেতরে হানা দিয়েছে । এ ভাইরাস শুধু একটি দেশ নয়, পৃথিবীর প্রতিটি দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এক লাখ তিন হাজারের মতো মানুষ ইতিমধ্যে মারা গেছেন। লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন উন্নত দেশ এটা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। সেসব দেশে হাজার হাজার লোক মারা যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে। কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার হচ্ছে। এর আগে গত রোববার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার করোনা সম্পর্কিত খোঁজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App