×

জাতীয়

আট বিভাগের দায়িত্বে আট সাংগঠনিক সম্পাদক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১১:৪৯ পিএম

আট বিভাগের দায়িত্বে আট সাংগঠনিক সম্পাদক
উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আটটি সাংগঠনিক বিভাগে আটজন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে এ দায়িত্ব বন্টন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দলীয় কয়েকজন সাংগঠনিক সম্পাদক। দায়িত্বপ্রাপ্তরা হলেন- রংপুর বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীতে এসএম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, চট্টগ্রাম বিভাগে আহমদ হোসেন, খুলনা বিভাগে বি এম মোজাম্মেল হক, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট বিভাগে শফিকুর রহমান শফিক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার পর গত ৩ জানুয়ারি প্রথম কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় গঠিত নতুন কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও সাংগঠনিক সম্পাদকসহ সাতটি পদ খালি রাখা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App