×

জাতীয়

মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, আটক দুই যুবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০২:০৩ পিএম

মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুই বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মাসুদ ও রুবেল নামে দুই যুবককে আটক করেছে। পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার সকালে মাদারীপুর শহরে নানার বাড়িতে বেড়াতে আসে পাঁচখোলা ইউনিয়নের জাজিরা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির দুই শিক্ষার্থী। বেড়ানোর পরে শহরে কেনাকাটা করে রাত ১০টার দিকে পুরনো ট্রলারঘাট থেকে বাড়ির উদ্দেশে ট্রলারে ওঠে তারা। ট্রলারে ওই দুই শিক্ষার্থীকে একা পেয়ে পাশের এলাকার মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা ট্রলার থামিয়ে তাদের কালিকাপুরের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। পরে হত্যার হুমকি দিয়ে মুখ বেঁধে তাদের ধর্ষণ করে। একপর্যায়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায়। ভোরে নামাজ পড়তে বের হয়ে এলাকার লোকজন ওই দুই শিক্ষার্থীকে কাঁদতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলেও এখনো এ ব্যাপারে মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App