×

জাতীয়

শেরপুরে সড়ক যোগাযোগ উন্নয়নে পাল্টে গেছে জীবনমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ০৩:০৯ পিএম

শেরপুরে সড়ক যোগাযোগ উন্নয়নে পাল্টে গেছে জীবনমান
শেরপুরে সড়ক যোগাযোগ উন্নয়নে পাল্টে গেছে জীবনমান
শেরপুরে সড়ক ও সেতু খাতে বৈপ্লবিক ও নজরকাড়া উন্নয়ন হয়েছে। ফলে পাল্টে গেছে জীবনমান। ওই সব উন্নয়নে জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ, নিরাপদ, সাশ্রয়ী ও উন্নত হয়ে উঠেছে। বেড়েছে জমি-জমার মূল্যসহ অধিবাসীদের কর্মসংস্থান। কৃষিসহ আর্থ-সামাজিক অবস্থার হয়েছে পরিবর্তন। পাল্টে গেছে মানুষের জীবনমান। সীমান্তের দর্শনীয় স্থানগুলোতে বেড়েছে পর্যটকদের পদচারনা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অভিযাত্রার এক দশকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে জেলায় হয়েছে নজরকারা উন্নয়ন। গত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সরকারের সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনার আওতায় সড়ক ও সেতু খাতেই ব্যয় হয়েছে প্রায় ৮২৪ কোটি টাকা। ১৮ শ’ মিটারের সর্বমোট ২২০টি বড় ও মাঝারি ব্রিজ নির্মাণ এবং নকলা-নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়নের মেগা প্রকল্পসহ প্রায় ১১৮ কিলোমিটার সড়ক নির্মাণ ও পূণনির্মান প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, এ সব প্রকল্পের মধ্যে ২৩৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ২৮.৯০ কিলোমিটার দৈর্ঘ্যের নকলা-নালিতাবাড়ী-নাকুগাও স্থলবন্দর সড়ক ২ লেনে প্রশস্ত করা হয়েছে। সড়কের দুপাশের ভূমি অধিগ্রহণ ও সড়কে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি বড় ও মাঝারি ব্রিজ-কালভার্ট। একই সময়ে ৮১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত সড়কের শেরপুর অংশে প্রশস্ত করা হয়েছে। ৬৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১৪.৫০ কিলোমিটার বনগাঁও-নন্নী সড়ক প্রশস্ত ও সংস্কার করা হয়েছে। ১১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০.১৩ কিলোমিটার দৈর্ঘ্যের শেরপুর-নকলা-ফুলপুর-ময়মনসিংহ সড়ক মেরামত ও সংস্কার করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ জেলার দুটি সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১২.৩০ কিলোমিটার দৈর্ঘ্যের শেরপুর-শ্রীবরদী-বকশীগঞ্জ সড়ক প্রশস্তকরণ, ৬৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১৩.৮২ কিলোমিটার দৈর্ঘ্যের বনগাঁও-নন্নী-হাতিপাগার সড়ক উন্নয়ন করা হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার দৈর্ঘ্যের নালিতাবাড়ী-পাপিয়াঝুড়ি সড়ক উন্নয়ন, ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার দৈর্ঘ্যের নকলা-শিববাড়ী সড়ক উন্নয়ন, নকলা সীমান্ত সড়কের ভোগাই নদীর উপর ১৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ১৮৬ মিটার দৈর্ঘ্যের ভোগাই সেতু ও ৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৪৭ মিটার দৈর্ঘ্যরে বগাডুবি সেতু নির্মাণ করা হয়েছে। অন্যদিকে ১৩৮ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ৩৪.৭০ কিলোমিটার দৈর্ঘ্যের জামালপুর-শেরপুর-বনগাঁও সড়ক প্রশস্ত ও মেরামত এবং ৪৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে ১১.৬০ কিলোমিটার দৈর্ঘ্যের নকলা বাইপাস সড়ক প্রশস্তও মেরামতসহ ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৪৩ মিটার দৈর্ঘ্যের দুগধা সেতু নির্মাণ কাজ করা হয়েছে। তাছাড়া ৮২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১৪.৫০ কিলোমিটার দৈর্ঘ্যের শেরপুর (আখেরমামুদের বাজার)-লঙ্গরপাড়া-শ্রীবরদী-মামদামারী জেলা সড়ক, ৪৯ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ২.৬০ কিলোমিটার দৈর্ঘ্যের কানাশাখোলা-অষ্টমীতলা সংযোগ সড়ক, ৪১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের নালিতাবাড়ী-বড়–য়াজানি-বাঘাইতলা-হালুয়াঘাট সড়ক, ৪৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১৯.৫০ কিলোমিটার দৈর্ঘ্যেের শ্রীবরদী-ভায়াডাঙ্গা-ঝিনাইগাতী সড়ক, ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১২.৫০ কিলোমিটার দৈর্ঘ্যের জুলগাও-ঝিনাইগাতী-সন্ধ্যাকুড়া সড়ক, ৮ কোটি টাকা ব্যয়ে ১১.৫০ কিলোমিটার দৈর্ঘ্যের বনগাঁও-নালিতাবাড়ী সড়ক এবং ২৫৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ (রঘুরামপুর)-ফুলপুর-নকলা-শেরপুর। এছাড়া (আর-৩৩১) আঞ্চলিক মহাসড়ক উন্নয়নে পৃথক ও বৃহৎ সাতটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। সীমান্ত অঞ্চলসহ সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নজরকাড়া উন্নয়নে মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি গারো পাহাড়ের বুক চিরে বয়ে চলা সীমান্ত সড়কে বেড়েছে উত্তরবঙ্গের সাথে যাতায়াত সুবিধা। কৃষকদের উৎপাদিত কৃষিপন্য সহজেই সীমান্তের পথ ধরে পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। শেরপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ বলেন, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সড়ক যোগাযোগ ক্ষেত্রে আরও ভিন্নমাত্রা যোগ হবে। শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, জেলায় সড়ক খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এখন সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নততর ও সহজতর হয়ে উঠেছে। বিশেষ করে নাকুগাঁও স্থলবন্দর হয়ে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের মধ্যে ট্রানজিট পথ সুগম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার নতুন বোধ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

ক্রিকেটের নিয়মে এক ঝাঁক পরিবর্তন আনছে আইসিসি

ক্রিকেটের নিয়মে এক ঝাঁক পরিবর্তন আনছে আইসিসি

শেরপুরে পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা

শেরপুরে পঞ্চম শ্রেণির শিশুকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা

এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ-হামলা, ভিডিও ভাইরাল

এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ-হামলা, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App