×

জাতীয়

শিবপুরে জাল ভোটের অভিযোগে আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১২:২৬ পিএম

শিবপুরে জাল ভোটের অভিযোগে আটক ১
নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় মাজহারুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টা দিকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক মাজহারুল তেলিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। প্রিজাইডিং অফিসার মাইনউদ্দিন আব্বাস বলেন, সকালের দিকে বহিরাগত কিছু লোক কেন্দ্রে ঢুকে সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকে। এসময় উপস্থিত পুলিশ নিরব ভূমিকা পালন করলে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা অসহায় হয়ে পড়েন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মাজহারুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। দুর্বৃত্তদের সিল মারা ৭০ থেকে ৮০টি ব্যালট বাতিল করা হয়েছে। কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার বলেন, কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে মাজহারুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App