×

জাতীয়

রাজধানীর কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১১:২৬ এএম

রাজধানীর মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ভোরে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রাজ্জাক। এ সময় একটি তেলের লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App