×

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ করায় যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৫:১৯ পিএম

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ করায় যুবক আটক

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ করায় আটক মোঃ তানভীর হাসান মোহন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির ছবি বিকৃত করে প্রকাশ করার দায়ে জেলার শিবচরের নলগোড়া থেকে মোঃ তানভীর হাসান মোহন (২৩) নামে এক যুবককে বুধবার র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি দল আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর র‌্যাব-ক্যাম্প থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে স্কোয়াড কমান্ডার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী তার নিজ নামীয় Tanbir Hassan নামের Facebook আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিকৃত ছবি, প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ-এর নামে বিভিন্ন কুৎসামূলক বক্তব্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর বিকৃত ছবি, মানহানিকর বক্তব্য, সরকার বিরোধী বিভিন্ন তথ্য অপপ্রচার করে আসছিল। আটক আসামী জিজ্ঞাসাবাদে এসব অপরাধের কথা স্বীকার করেছে। আটককৃত তানভীর হাসান মোহন রাজশাহী জেলার বাঘা থানার তুলসীপুর গ্রামের মোঃ আবদুল মান্নানের ছেলে। অভিযানের সময় তার কার কাছ থেকে একটি মোবাইল ও দু‘টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে মোবাইলসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা শিবচর থানায় প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App