×

জাতীয়

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১০:৪৫ এএম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মিরসরাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো অপর ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুইজন হলেন- ট্রাকচালক মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও সহকারী আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়া (৩৫)। আহত হয়েছেন বেদারুল (৪০)। জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায়। বেদারুলের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামগামী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১৮-৬৪৭০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (চট্টমেট্রো-ট-১১-৩৪৫১) পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতর আটকা পড়েন তিনজন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App