×

জাতীয়

খালেদার অনুপস্থিতিতে বিচার শেষ করতে আইনি বাধা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০১:৩৩ পিএম

খালেদার অনুপস্থিতিতে বিচার শেষ করতে আইনি বাধা নেই
কারাবন্দি খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার রিভিশন আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে মামলার বিচার শেষ করতে কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান বলেন, ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান গত ২০ সেপ্টেম্বর এক আদেশে বলেন, খালেদা জিয়া ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ চলবে। ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন আবেদনটি করেছিলেন। গত ১০ অক্টোবর ওই আবেদনের ওপর শুনানি হয়। আদালত আজ আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। এর ফলে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে গত সাত মাসে একবারও আদালতে হাজির হননি তিনি। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানি শেষ করতে কারাগারের ভেতরে আদালত স্থানান্তর করা হয়। গত ৫ সেপ্টেম্বর কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হয়ে খালেদা জিয়া বিচারককে জানান, তিনি অসুস্থ। তাই বারবার আদালতে আসতে পারবেন না। বিচারক তাকে যতদিন খুশি সাজা দিতে পারেন। এরপর শুনানির দু'টি তারিখে কারা কর্তৃপক্ষ তাকে আদালত কক্ষে আনতে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে বিচারকাজ চালানোর আর্জি জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App