×

জাতীয়

হবিগঞ্জে চান্দের গাড়ি খাদে পড়ে আহত ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ০৪:২৩ পিএম

হবিগঞ্জে চান্দের গাড়ি খাদে পড়ে আহত ২০
হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ রোডের শিবপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং বাকিদের আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বানিয়াচং-থেকে আজমিরীগঞ্জগামী চান্দের গাড়িটি বেপরোয়া গতিতে শিবপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App