×

জাতীয়

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ০৪:৪৯ পিএম

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদ চকবাজারের হোসেনি দালান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। পেশায় তিনি ভাঙারি ব্যবসায়ী। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সকালে মালামাল ক্রয় করার জন্য মালিবাগে আসেন ফরিদ। এ সময় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কর‍া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App