×

জাতীয়

সাভারে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০১৮, ১২:৩৩ পিএম

সাভারে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
ঢাকার সাভার উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার স্মরণিকা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। ঘটনার সময় এলাকাবাসী শিশুটির প্রতিবেশী মিলন নামের এক যুবককে আটক করলেও পরে সে কৌশলে পালিয়ে যায়। মিলন পেশায় একজন টাইলস মিস্ত্রি। সেও ওই এলাকায় ভাড়া থাকে। এলাকাবাসীর বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মিলন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল। শিশুটি ভয়ে কাউকে বিষয়টি জানায়নি। পরে শিশুটির পরিবার ৯৯৯ ফোন করে বিষয়টি সাভার মডেল থানাকে জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App