×

জাতীয়

শরীয়তপুর জেলার ৩০ গ্রামে ঈদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০১৮, ১১:৫৪ এএম

শরীয়তপুর জেলার ৩০ গ্রামে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর পীরের অনুসারীরা শরীয়তপুর জেলার ৪ উপজেলার ৩০টি গ্রামে শুক্রবার ঈদুল ফিতর পালন করবে। প্রায় শত বছর ধরে বাংলাদেশে একদিন আগে চাঁদ দেখার দিন সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা একই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈদুল ফিতরের প্রধান জামাত সুরেশ্বর দরবার শরীফে অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে ঈমামতি করবেন সুরেশ্বর দরবার শরীফের গদিনীশীন মুত্তাওয়ালী সৈয়দ মো. বেলাল নূরী। নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, শরীয়তপুর সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারে ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ শুক্রবার ঈদুল ফিতর পালন করে নামাজ আদায় করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাজি ধরে কলা চুরি, তিন বন্ধুকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

বাজি ধরে কলা চুরি, তিন বন্ধুকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

শিক্ষার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

শামা ওবায়েদ শিক্ষার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App