×

জাতীয়

অসহায় কারাবন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম

অসহায় কারাবন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শনিবার দরিদ্র, অসহায় ও দুস্থ বন্দিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি: ভোরের কাগজ

অসহায় কারাবন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
অসহায় কারাবন্দীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) দরিদ্র, অসহায় ও দুস্থ বন্দিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দেড় হাজারেরও বেশি বন্দির হাতে সুয়েটার, হুডি ও জ্যাকেটসহ শীতের বিভিন্ন পোশাক তুলে দেয়া হয়।

কারাগারটির সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন- কারাগারে আটক দরিদ্র, অসহায় ও দুস্থ বন্দিদের যারা শীত বস্ত্র সংগ্রহ করতে পারেননি তাদের চলমান শীত মৌসুমে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে কারা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেয়।

শীতবস্ত্র পেয়ে বন্দিরা খুবই খুশী ও আনন্দিত হন এবং সরকার ও কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শীতবস্ত্র বিতরণের সময় কারাগারটির জেলার মাহবুবুল ইসলামসহ সব ডেপুটি জেলার, প্রধান কারারক্ষী ও অন্যান্য কারা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App