×

জাতীয়

নাশকতা রোধে সারাদেশে র‌্যাবের ৪১৮ টহল দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ পিএম

নাশকতা রোধে সারাদেশে র‌্যাবের ৪১৮ টহল দল

জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১২৬টি টহল দল নামানো হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আরো ৪১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহনে দূরপাল্লার যানবাহনকে টহলের মাধ্যমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, অবরোধে যেকোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দারা নজরদারিতে রেখেছেন।

উল্লেখ্য, একদফা দাবিতে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। বৃহস্পতিবার দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App