×

জাতীয়

নসরুল হামিদ বিপুর মনোনয়ন বৈধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম

নসরুল হামিদ বিপুর মনোনয়ন বৈধ

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ ঘোষণা করেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আলী রেজার মনোনয়ন বাতিল করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জাফরের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জাকের পার্টির আব্দুর রাজ্জাকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে দলের পক্ষ থেকে প্রত্যায়নপত্র না থাকায় তরিকত ফেডারেশনের আব্দুল কুদ্দুস মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. ফারুকের ৩ লাখ ৬৫ হাজার টাকা বিদুৎ বিল বকেয়া ও ঋণ খেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

জাতীয় পার্টি থেকে মোহাম্মদ মনির সরকার, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রমজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App