×

জাতীয়

নেতাকর্মীদের মুক্তি দিয়ে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম

নেতাকর্মীদের মুক্তি দিয়ে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করুন

ছবি: সংগৃহীত

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন বন্ধ করে তাদেরকে মুক্তি দিয়ে সবার আগে সরকারকে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আবদুল মঈন খান।

সোমবার (২০ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেইল পিটিশনের সিদ্ধান্ত পেছানোর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে এ আহ্বান জানান তিনি।

মঈন খান বলেন, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। ২৮শে অক্টোবর বিরোধী দলের ওপর ক্র্যাকডাউনের পর থেকে সরকার যে মিথ্যা মামলা-হামলা ও অন্যায় গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে যাচ্ছে তা অবিলম্বে বন্ধ করে আমাদের সকল নেতাকর্মীদের মুক্তি দিয়ে সবার আগে সরকার একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করুক। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে পরমতসহিষ্ণুতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।

তিনি বলেন, আজকে তিন সপ্তাহের বেশী অতিক্রান্ত হবার পরেও বিএনপি মহাসচিবের বেইল পিটিশনের শুনানি পেছানোর সিদ্ধান্তে সরকার পুনরায় প্রমাণ করেছে যে, এই সরকারের কাছে গণতান্ত্রিক পদ্ধতি ও রীতিনীতির ন্যূনতম অনুশীলন আশা করা যায় না। এই অবস্থায় বিরোধীদলকে এই সরকার নিয়ন্ত্রিত নির্বাচনে যোগ দেবার শর্তে নির্বাচনী সিডিউল পিছিয়ে দেবার মুলো ঝুলানোর আহ্বানের ওপরে দেশের মানুষ কি ভাবে আস্থা থাকতে পারে, সেটাই আজ দেশবাসীর জিজ্ঞাসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App