×

জাতীয়

বিএনপি নেতা সোহেলসহ ১৪ জনের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম

বিএনপি নেতা সোহেলসহ ১৪ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

রাজধানীতে নাশকতার অভিযোগের মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। এরমধ্যে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাভোগ করতে হবে। অপরদিকে দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে। পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় এ দণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায়, তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল ও রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৫ সালের জানুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আসামিরা। এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালতে সাক্ষ্য দেন পাঁচজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App