×

জাতীয়

মগবাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

রাজধানীতে সড়ক দূর্ঘটনায় এক রিকশা যাত্রী নিহত হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। রাজধানীর মগবাজার এলাকায় সোমবার (৬ নভেম্বর) মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান, রিকশা, পথচারী ও অন্যান্য যানবাহনকে চাপা দিলে এ ঘটনা ঘটে। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় উড়াল সড়ক থেকে নামার সময় মঞ্জিল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সামনে থাকা ভ্যান, রিকশা ও পথচারীসহ অন্যান্য যানবাহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন রিকশাযাত্রী নিহত হওয়াসহ বেশ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৫ জনকে স্থানীয় মগবাজার রেলগেট সংলগ্ন কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আহতদের মধ্যে কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে ও কেউ গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তোপের মুখে বাসটির চালক হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়। বাসটির চালক ও হেলপারকে খুঁজছে পুলিশ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App