×

জাতীয়

রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:২৭ এএম

রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

ছবি: ভোরের কাগজ

রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

ছবি: ভোরের কাগজ

মহাসমাবেশে পুলিশি বাধা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সকাল আটটায় রাজধানী রামপুরা বিশ্বরোডে সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। [caption id="attachment_473549" align="aligncenter" width="1600"] কালিয়াকৈরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিএনপি। ছবি: ভোরের কাগজ[/caption] এসময় রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে হত্যা করে, দমন নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে। এছাড়া কালিয়াকৈরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এসময় টায়ার জালিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে বিএনপি নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App