×

জাতীয়

মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৮, ০৫:০৯ পিএম

মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মৌলভীবাজারে পানিতে ডুবে অঞ্জনা আক্তার (৭) ও তানিয়া আক্তার (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিশু। সোমবার দুপুর আড়াইটায় পৌর শহরের সুলতান পুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত অঞ্জনা আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার মেয়ে  ও তানিয়া আক্তার একই থানার বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে । নিহত দুই শিশু পরিবারের সঙ্গে সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে ভাড়া থাকত। তারা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আয়েশা আক্তার (৮) নামে আরেক শিশু আহত হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিলেন। এ সময় তারা পানিতে গোসলের জন্য নামলে সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামের এক যুবক পানিতে আয়েশাকে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরও ২ জন পানিতে ডুবে আছে। পরে খোঁজাখুঁজি করে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, ঘটনাটি শুনেছি মাত্র, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App