×

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৭:২৪ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আর নেই

ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ আর নেই। রবিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। সোমবার তার মৃতদেহ গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তিনি চির নিদ্রায় শায়িত হবেন। মৃত্যুকালে অধ্যাপক শিফায়েত উল্লাহ স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে খন্দকার মোহাম্মদ সজীব দেশেই চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মেয়ে সানজিদা খন্দকার দেশের বাইরে লেখাপড়া করছেন। অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরিবার। এছাড়া বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সাবেক মহাপরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App