×

জাতীয়

২৮ অক্টোবরও বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম

২৮ অক্টোবরও বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে

ছবি: সংগৃহীত

২৮ অক্টোবরও বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে

ছবি: ভোরের কাগজ

২৮ অক্টোবরও বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে
২৮ অক্টোবরও বিএনপির পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে

১০ ডিসেম্বরের মতো আগামী ২৮ অক্টোবরও বিএনপির একই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুহাটে, এখন কোথায় যাবে সেটাই দেখার বিষয়। ১০ ডিসেম্বরের একই পরিণতি হবে ২৮ অক্টোবরের। তিনি বলেন, কুমিল্লার সহিংসতা ঘটনাটি দলের গোচরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর উদ্বেগের সঙ্গে নিজেই খোঁজখবর নিয়েছেন। দল থেকে গোটা ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। কেউ অপকর্ম করলে সাংগঠিনক ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। তাদের কোনো শুভবোধ নেই।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ এবং ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App