×

জাতীয়

এইচএসসির ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম

সদ্য সমাপ্ত এইচএসসি ও সমমানের ফল আগামী ৩০ নভেম্বর প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। সেরকমই এক প্রস্তুতি গ্রহণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

সে লক্ষ্যে খাতা মূল্যায়নসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনাও দেয়া হয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক কর্মকর্তা জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। এবারও ওই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। যদিও বন্যার কারণে তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল। ফলাফল প্রকাশের জন্য নভেম্বরের শেষ সপ্তাহের শেষ দিনকে বেছে নেয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ফল প্রকাশের সম্ভাব্য কিছু তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মাত্র পরীক্ষা শেষ হয়েছে। আমরা আশা করছি নভেম্বরের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। আর শেষ হয় ২৫ সেপ্টেম্বর এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২৭ আগস্ট থেকে শুরু হয়। আর শেষ হয় অক্টোবরের প্রথম সপ্তাহে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়।এছাড়াও দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। মোট কেন্দ্র ৪৪৯টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App