×

জাতীয়

ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুদকের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম

ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুদকের মামলা

মো. শফিকুল ইসলাম

আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। আসামির নামে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়। মামলার এজাহারে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামির সম্পদ বিবরণী তলব করা হলে ২০২১ সালের ১৫ মার্চ তিনি তা দুদকে দাখিল করেন। সম্পদ বিবরণীতে কাউন্সিলর শফিকুল ইসলাম নিজ নামে ১১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৬৭৭ টাকার সম্পদের মধ্যে ১১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া তার ২ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৯০ টাকার অবৈধ সম্পদেরও প্রমাণ মিলেছে। এজাহারে বলা হয়, শফিকুল ইসলাম নিজ নামে ২৯টি দলিলের মাধ্যমে মোট ৪ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার ১০৪ টাকার স্থাবর সম্পদ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৫৭৩ টাকার অস্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে সেখানে ৭ লাখ ৪৯ হাজার ৬৪৫ টাকার স্থাবর সম্পদ ও ৩ লাখ ৬৩ হাজার ১০৫ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। আসামির ব্যয় বাদ দিয়ে তার নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় ১০ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৭৭১ টাকা। এরমধ্যে ২ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৯৯০ টাকার সম্পদ অর্জনের বিপরীতে তিনি বৈধ আয়ের উৎস প্রদর্শন করতে পারেননি। যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ বলে প্রমাণ পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App