×

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা বাতিলের সুযোগ নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা বাতিলের সুযোগ নেই

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হলেও এই আইনের অধীনে ইতোমধ্যে দায়ে করা মামলা বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গণফোরামের সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের লিখিত উত্তরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। আইনমন্ত্রী বলেন, আইনের অবস্থান হলো যেসব অপরাধ পুরনো আইনে করা হয়েছে, সেই পুরনো আইনে যে শাস্তি, সে শাস্তি অপরাধীকে আদালত দেবে। আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ সংক্রান্ত যে বিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে- "অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এ আইন ভঙ্গ করার অপরাধ ব্যতীত কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ- সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়ার বিধান ছিল, তাকে সে অনুযায়ী দণ্ড দিতে হবে, ভিন্ন দণ্ড দেওয়া যাবে না।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৭ রহিত করে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ করার প্রস্তাব করা হয়েছে। তবে সাইবার নিরাপত্তা আইনে রহিতকরা ও হেফাজত সংক্রান্ত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত অভিযোগ ও তদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা বা দায়েরকৃত কোনো মামলা বা আপিল যেকোনো পর্যায়ে অনিষ্পন্ন থাকলে উক্ত কার্যধারা বা আপিল এমনভাবে চলমান থাকবে যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন সূচিত বা দায়েরকৃত। ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ সংক্রান্তে ক্ষতিপূরণ দেয়ার প্রশ্নই আসে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App