×

জাতীয়

১১ সেপ্টেম্বর ঢাকা আসছেন ম্যাক্রোঁ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম

১১ সেপ্টেম্বর ঢাকা আসছেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি

১১ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। দীর্ঘ তিন দশক পর এটিই দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তদানীন্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা ও প্যারিসের একাধিক কূটনৈতিক সূত্র ম্যাক্রোঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। দিল্লিতে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন শেষে ঢাকায় আসবেন তিনি। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বাংলাদেশে আসছেন। ঢাকায় অবস্থানের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরের ব্যাপ্তি খুব বেশিদিন নয়। জানা গেছে, ১১ সেপ্টেম্বর ঢাকা সফরে এসে ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।

এর আগে ২০২১ সালের নভেম্বরে প্যারিসে দ্বিপক্ষীয় সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন ইম্যানুয়েল ম্যাক্রোঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তিনি। শেখ হাসিনার ফ্রান্স সফরের সময় বাংলাদেশ ও ফ্রান্স দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের জন্য ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর দিয়েছে। এরই অংশ হিসেবে প্যারিসের এলিসি প্রাসাদে দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে।

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট ও বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ম্যাক্রোঁর ঢাকা সফর গুরুত্বপূর্ণ ও কৌতুহলোদ্দীপক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App