×

জাতীয়

কাঁদলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০১৮, ১১:৩৩ এএম

কাঁদলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরতে গিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৩ মে) ঢাকা সেনানিবাসে ২০টি সমাপ্ত প্রকল্পসহ ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বক্তব্যে নিজ পরিবারের সদস্যদের সেনাবাহিনীতে যোগ দেয়ার বিষয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। শেখ কামাল ও শেখ জামালের সেনাবাহিনীতে যোগ দেয়া ও স্বাধীনতা যুদ্ধে যোগাদানের বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমার ছোট ভাইটি মাত্র ১০ বছর বয়সের, তাকে যদি জিজ্ঞেস করা হতো বড় হয়ে কী হবে? একটিই কথা ছিল, সেও সেনাবাহিনীতে যোগদান করবে। দুর্ভাগ্য ১৫ আগস্ট তারা সকলেই শাহাদাতবরণ করেছেন। তিনি বলেন, এই পরিবারের সদস্য হিসেবে সেনাবাহিনীর উন্নয়ন করা আমার কর্তব্য। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও আমরা আরও বেশি উন্নত হব, সেই লক্ষ্য নিয়েই কাজ করি। এসব কথা বলেই চোখের জল মুছেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App