×

জাতীয়

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৬:১৩ পিএম

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম চালু
ভিসা পদ্ধতি আরও সহজ করতে ও আবেদনকারীদের সমস্যার কথা ভেবে ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১১ জুলাই) থেকে এ নতুন নিয়ম চালু করেছে দেশটির হাইকমিশন। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশ ওয়েবসাইটে জানানো হয়েছে, ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। আরো বলা হয়েছে- যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশনের প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেয়ার সময় পাসপোর্ট ফেরত নেয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শীত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাক-এ তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে। ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীদেরকে আবেদন জমা দেয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে। যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অতিসত্বর আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে। আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App