×

জাতীয়

সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম

সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেন,‌ রাজনীতি মানুষের কষ্ট লাঘবের জন্য, সেই কাজটি আমরা করতে চাই। আমরা কোনোভাবেই মানুষের কষ্ট বাড়াতে চাই না। আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে আমি জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব।

শনিবার (৮ জুলাই) রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।

মোহাম্মদ এ. আরাফাত বলেন, ভাষানটেক বস্তিবাসীর পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। ক্ষতিগ্রস্ত হয়ে যারা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, আমাকে যদি আপনারা সুযোগ দেন আমি এই তথ্যগুলোর ওপর ভিত্তি করে পুনর্বাসন প্রক্রিয়া আরও তরান্বিত করার ক্ষেত্রে কাজ করব। একই সাথে এখানে যে পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে সেগুলো ধাপে ধাপে সমাধান করব।

তিনি আরও বলেন, আমরা যাই করি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম মো. ওয়াকিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App