×

জাতীয়

ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১১:৫৪ এএম

ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি

ফাইল ছবি

ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকার বাতাস রয়েছে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায়।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৩৬। যার ফলে বিশ্বে ঢাকার অবস্থান ১৪তম। মঙ্গলবার স্কোর ছিল ১৯৯, তার আগের দিন (সোমবার) ছিল ১৯৪।

আজ সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য। তালিকায় দেখা যায়, আজ দূষণের শীর্ষে থাকা বেইজিংয়ের স্কোর ৫৩৪। তালিকায় এর পরে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, স্কোর ২৬০। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের শেনইয়াং, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়াংগুন, চীনের উহান এবং মিয়ানমারের ইয়াংগুন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App