×

জাতীয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ এএম

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

ফাইল ছবি

রাজধানীর পান্থপথে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত যুবকের নাম ফারুক (২৬)। তার বাবার নাম সায়েম আলী। কাওরানবাজার রেললাইন বস্তিতে থাকতেন তিনি।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, রাতে পান্থপথে ঘাতকরা ফারুকের বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্বজনরাই তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তার পূর্ব পরিচিত। কি কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তা তাদেরকে গ্রেপ্তারের পরই জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App