×

জাতীয়

মোংলায় বিদেশি জাহাজে বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০০ পিএম

মোংলায় বিদেশি জাহাজে বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি

ছবি: সংগৃহীত

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‌‘এমভি জুপিটার’।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে জাহাজটি।

জাহাজটিতে স্টিলের পাইপসহ তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন যন্ত্রপাতি রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে এসব পণ্য নিয়ে রওনা হয় জাহাজটি। এর আগে গেল ২২ জানুয়ারি তিন হাজার ৩৫৩ দশমিক ৩৮৯ মেট্রিক টন স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি কুই ইয়া শান নামের একটি জাহাজ।

বিদেশি জাহাজ এমভি জুপিটারের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড শিপিং লিমিটেড খুলনার ব্যবস্থাপক শওকত আলী বলেন, জাহাজটিতে আসা পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে নৌপথে পণ্যগুলো সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু এলাকায় পৌঁছানো হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, সরকারের নানা পদক্ষেপে মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। এর কারণে দেশে চলমান নানা মেগা প্রকল্পের পণ্য ও মেশিনারিজ মোংলা বন্দর দিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App