×

জাতীয়

যুক্তরাষ্ট্র কোনো দুর্বলতা জানালে ঠিক করবো: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:১০ পিএম

বৈশ্বিকভাবে বাংলাদেশ সরকার খুবই গঠনমূলক ও ইতিবাচক বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কোথাও আমাদের দুর্বলতার কথা আনুষ্ঠানিকভাবে জানায়, আমরা তা সংশোধন করে নেবো। তবে আমাদের বিরুদ্ধে কিছু আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য দেয়। ফলে কোনো ব্যক্তিবিশেষ প্রভাবিত হলেও সরকার (যুক্তরাষ্ট্র) প্রভাবিত বলে মনে হয় না। আমরা মোটামুটি ভাল অবস্থানে আছি। আমরা খুবই গঠনমূলক, ইতিবাচক।

সোমবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা অন্য কোনো দেশের পক্ষ থেকে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, নিষেধাজ্ঞা আসতে পারে, এ ধরনের কিছু আমরা বিশ্বাস করি না।

আগামী ১৪ জানুয়ারি মার্কিন প্রশাসনের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। এ নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চাই। না করার কোনো কারণ নেই, কারণ যুক্তরাষ্ট্র যে ধরনের মূল্যবোধে বিশ্বাস করে, আমরাও একই জিনিস বিশ্বাস করি। তারা গণতন্ত্র, মানবাধিকারে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করি। তবে আমাদের কোথাও গ্যাপ থাকতে পারে, সেটা যদি তারা বন্ধু মনে করে আমাদের বলে সেটা আমাদের জন্য লাভ, আমরা সংশোধন করে নেব। এমনটি আমরা করেছিও।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটি বক্তব্য দিয়েছিলো, আমরা দেখেছি কিছু দুর্বলতা আছে। সেটি আমলে নিয়েছি।’

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর শাহীনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। তিনি নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান।

এরপর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান মার্কিন প্রশাসনের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App