×

জাতীয়

জাতির ‘পিতার প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে কাদের সিদ্দিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৮:৫১ পিএম

জাতির ‘পিতার প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

জাতির ‘পিতার প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম দীর্ঘ দিন গণমাধ্যমে অনুপস্থিত থাকার পর আবারো সামনে এসেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘পিতার প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে এবার দেখা যাবে তাকে।

সেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭৫ পরবর্তী প্রতিরোধ যুদ্ধ ও বর্তমান রাজনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ। এছাড়াও বিশ্ব গণমাধ্যমে তার নাম উঠে এলে সে প্রসঙ্গে কি বলেছিলেন জাতির পিতা, এ নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। আলোচনায় বেগম মুজিবের স্নেহ ও সারল্যের উল্লেখ করেন তিনি। এছাড়াও বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্টতার কথা, বিশেষ করে বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রতি তার গভীর প্রেম, অনুভব উঠে এসেছে তার আলোচনায়।

একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠানটি আগামী মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App