×

জাতীয়

গণমাধ্যমকর্মীদের তথ্য সুরক্ষায় দরকার জনবান্ধব আইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০৯:১৮ পিএম

গণমাধ্যমকর্মীদের তথ্য সুরক্ষায় দরকার জনবান্ধব আইন

ছবি: ভোরের কাগজ

আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি মোকাবেলায় ও গণমাধ্যমকর্মীদের তথ্য সুরক্ষায় জনবান্ধব আইন জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার অধিকার আন্তর্জাতিক আইন ও বাংলাদেশের সংবিধানের স্বীকৃত। এ লক্ষ্যে প্রস্তাবিত ডাটা সুরক্ষা আইন ২০২২ আইনে সুনির্দিষ্ট সংজ্ঞায়ন নিশ্চিত করা প্রয়োজন।

রাজধানীর আদাবরে আয়োজিত গণমাধ্যমকর্মীদের জন্য ‘ব্যক্তিগত তথ্য গোপনীয়তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক এক কর্মশালায় এসব মন্তব্য করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সোমবার (১৯ ডিসেম্বর) এ কর্মশালার আয়োজন করে ভয়েস ফর ইন্টারেক্টিভ চয়েস অ্যান্ড এমপাওয়ারম্যান্ট।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন বলেন, ভয়েসসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বিগত কয়েক বছর যাবত ডাটা সুরক্ষা ও আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। প্রস্তাবিত ডাটা সুরক্ষা আইন হলে ব্যক্তিগত তথ্য গোপনীয়তার অধিকারসহ মানবাধিকার নিশ্চিত করা যাবে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- গ্রিন ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিউল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সায়মুম রেজা, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ আশরাফুল হক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর জোহা ও সাংবাদিক ইসমাইল হোসেন। মানবাধিকার আওতায় বাংলাদেশের সংবিধান, আইন ও মানবাধিকার বিষয়ে আলোচনা করেন ড. মোহাম্মদ শফিউল। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক সেলিম আকন। কর্মশালায় আন্তর্জাতিক ও বাংলাদেশের প্রেক্ষিতের আলোকে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা পরিস্থিতি পর্যালোচনা করেন সায়মুম রেজা।

প্রযুক্তি বিশেষজ্ঞ আশরাফুল হক ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিরাপত্তা ও সুরক্ষার জন্য তথ্য প্রযুক্তির পরিচ্ছন্নতা (ডিজিটাল হাইজেন) ও ডিজিটাল টুলসের সুরক্ষা ও ব্যবহার সম্পর্কে বক্তব্য দেন। তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা, সুরক্ষাহীনতার কারণ, সুরক্ষার কৌশল ও ডিজিটাল টুলসের ব্যবহার নিয়ে আলোচনা করেন তানভীর জোহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App