×

জাতীয়

জামায়াত আমিরের ১০ দিনের রিমান্ড আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৪:০৯ পিএম

জামায়াত আমিরের ১০ দিনের রিমান্ড আবেদন

ছবি: ভোরের কাগজ

রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে কিছুক্ষণের মধ্যে শুনানি হবে।যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন উপপরিদর্শক মাহমুদুর রহমান রিমান্ডের তথ্য জানান।

এদিন বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে শফিকুর রহমানকে আদালতে হাজির করে এসিএমএম আদালতের হাজতখানায় নেয়া হয়। তার হাজিরাকে কেন্দ্র করে আদালতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অপেক্ষা করছেন জামপন্থী আইনজীবীরা।

এরআগে গত সোমবারজামাতের আমিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম ।

এরআগে এ মামলায় শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুই জনকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App