×

জাতীয়

সাংবাদিক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মা আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

সাংবাদিক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মা আর নেই

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক ও অ্যানার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্ল্যাহ আমজাদ হোসেনের মা আয়শা খানম (৮৪) আর নেই। সোমবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর বাঘমারার বৈলসিংহ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, গত বছর তিনি স্ট্রোক করার পর থেকেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উনার জানাজা ও দাফন মঙ্গলবার বাগমারার বৈলসিংহ পারিবারিক কবরস্থানে হবে।

মোল্ল্যাহ আমজাদ হোসেন তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

মোল্ল্যাহ আমজাদ হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মঈনুল আহসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক তালুকদার, এডিটরস গিল্ড'র সভাপতি মোজাম্মেল হক বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App